নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ এ.এম
অনলাইন সংস্করণ

রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ এ.এম
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

সিহাব আহমেদ

উপজেলা প্রতিনিধি :

রিকশাচালকের ছদ্মবেশে মাদক কিনতে গিয়ে এক কথিত মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার কাশেমগঞ্জ বাজারসংলগ্ন বিদ্যুৎকেন্দ্রের কাছ থেকে সম্রাট নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সম্রাটকে আটক করতে অভিনব কৌশল নেয় শশীভূষণ থানা পুলিশ। অভিযানে পুলিশের এক সদস্য রিকশাচালকের ছদ্মবেশে মাদক কেনার কথা বলে সম্রাটের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশের দাবি, কথাবার্তার একপর্যায়ে সম্রাট মাদক নিয়ে নির্ধারিত স্থানে এলে ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর সম্রাটকে উদ্ধার হওয়া ইয়াবাসহ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শশীভূষণ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

1
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
2
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
3
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
4
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
5
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
6
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
7
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
8
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
9
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
10
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
11
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
12
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
13
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
14
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
15
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
16
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
17
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
18
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
19
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
20
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
আমার এলাকার সংবাদ