এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ এ.এম
অনলাইন সংস্করণ

ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ এ.এম
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের আকস্মিক মৃত্যুতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার সহকর্মী ও ব্যাচম্যাট, ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আফসারের সঙ্গে নিজের শেষ সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন তিনি।

ফরিদা খানম জানান, মৃত্যুর মাত্র দুদিন আগে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গান লাইসেন্স সংক্রান্ত কাজে তার কার্যালয়ে এসেছিলেন আফসার। সেখানে কাজের পাশাপাশি তারা দীর্ঘ সময় গল্প করেন এবং একসঙ্গে দুপুরের খাবার খান। এ সময় আফসার তার পদোন্নতি না পাওয়ার কষ্টের কথাও ভাগ করে নেন। ফরিদা তাকে পরবর্তী পর্যালোচনায় পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।

পোস্টে ফরিদা খানম লেখেন, সেদিন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। আফসারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে খাবারের আয়োজন করা হয়। খাবারের সময়ও আফসার নিজের বিষয়ে না বলে অন্যদের নিয়ে কথা বলছিলেন এবং কয়েকজন সহকর্মীর প্রতি খেয়াল রাখার জন্য ফরিদাকে অনুরোধ করছিলেন।

আফসারের সরলতা ও বিনয়ের কথাও স্মরণ করেছেন ফরিদা। তিনি জানান, কার্যালয়ে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা এলে তিনি দাঁড়িয়ে সম্মান জানাতেন। ফরিদা তাকে ব্যাচম্যাট হওয়ায় এতবার দাঁড়ানোর কারণ জানতে চাইলে আফসার হাসিমুখে বলেছিলেন, ‘এটা চেয়ারের সম্মান।’

বিকেল ৪টার দিকে আফসার জেলা প্রশাসকের কার্যালয় থেকে চলে যান। তাকে দরজা পর্যন্ত এগিয়ে দেন ফরিদা। যাওয়ার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ছোট উপহারও দেওয়া হয়। দুটি চায়ের কাপের সেই উপহার নিয়ে আফসার জানিয়েছিলেন, তার স্ত্রী ও সন্তানরা সেটি পছন্দ করেছেন।

এরপর সন্ধ্যায় আফসার ফরিদাকে বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি উপহারটি তার স্ত্রী ও সন্তানদের পছন্দ হওয়ার কথা জানিয়ে ফরিদার প্রতি আস্থার কথাও বলেছিলেন।

আফসারের সঙ্গে শেষ সাক্ষাতের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ফরিদা খানম। নিজের পোস্টে তিনি লিখেছেন, এতটা তাজা স্মৃতির মধ্যেই প্রিয় মানুষটির চলে যাওয়া যেন সৃষ্টিকর্তার এক অভাবনীয় রহস্য।

আফসারকে উদ্দেশ করে ফরিদা খানম আরও লেখেন, ‘এই কি আপনার চলে যাওয়ার বয়স, প্রিয় ভাইটা আমার!’ তিনি প্রয়াত আফসারের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

1
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
2
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
3
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
4
পর্যটন: সেকাল, একাল এবং ভবিষৎকাল
5
ইলিশ আমদানি কমাতে বারবার মন্ত্রণালয়ে ‘চিঠি’, তবুও নেই উদ্যোগ
6
গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে দেশের প্রথম রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার
7
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
8
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
9
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
10
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
11
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
12
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
13
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
14
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
15
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
16
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
17
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
18
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
19
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
20
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
আমার এলাকার সংবাদ